আরেক মামলায় নিজামী ও মুজাহিদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে আরও একটি মামলায় তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মহানগর হাকিম রুখসানা বেগম আজ সোমবার এ আদেশ দেন।মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান রাজধানীর কদমতলী থানায় সন্ত্রাসবিরোধ আইনে দায়ের করা একটি মামলায় নিজামী ও মুজাহিদকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে ছয়টি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। ইতিমধ্যে কয়েকটি মামলায় তাঁদেরকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।