আরেক হত্যা মামলায় আহমেদ আকবর সোবহানের জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাড্ডা এলাকার বাসিন্দা মানিক চন্দ্র সরকারকে হত্যার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম।ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমানের আদালতে শাহ আলম আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন। ২০০৬ সালের ১৭ নভেম্বর বাড্ডা থানায় নিহতের ভাই রতন চন্দ্র সরকার বাদী হয়ে হত্যা মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, বসুন্ধরা হাউজিং কোম্পানি বাড্ডা এলাকায় তিন দিকের নিচু জমি মাটি দিয়ে ভরাট করে। এর বিরুদ্ধে গ্রামবাসী প্রতিবাদ করলে ওই প্রতিষ্ঠানের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামবাসীর ওপর হামলা চালায় ও মারধর করে। এ ঘটনায় আহত মানিক পরের দিন মারা যান।