আরেকজন সার্বিয় যুদ্ধাপরাধে দণ্ডিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুগোস্লাভিয়ার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আজ বুধবার একজন সাবেক বসনিয়-সার্বিয় সেনা কর্মকর্তাকে গণহত্যা ও যুদ্ধাপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত আদালতের বিচারকরা বলেন, জেনারেল স্ত্রাভকো তোলিমির ছিলেন বসনিয়-সার্বিয় সেনাপ্রধান জেনারেল রােকা মাদিচের ‘ডানহাত’। ধারণা করা হয়, ১৯৯৫ সালের জুলাই মাসে পূর্ব বসনিয়ার সার্বেনিকা ছিটমহলে প্রায় আট হাজার মুসলমান পুরুষ ও শিশুকে হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন রােকা মাদিচ। যুদ্ধাপরাধে দণ্ডিত সার্বিয় সেনাদের মধ্যে ৬৪ বছর বয়সী তোলিমিরই সর্বশেষ। ১৯৯২-৯৫ সাল পর্যন্ত বসনিয়ার রক্তক্ষয়ী স্বাধীনতার সংগ্রামে প্রায় এক লাখ ব্যক্তি প্রাণ হারান।মাদিচ ও তাঁর রাজনৈতিক গুরু রাদোভান কারাডিচের বিচার এখনও চলছে।