আরেকজনের মৃত্যু, নিমতলীতে নিহতের সংখ্যা ১২১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নিমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত আরেকজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মাহমুদা বেগম (৩২) নামের ওই নারী মারা যান।চিকিত্সকেরা জানান, মাহমুদার শরীরের ৪২ শতাংশই পুড়ে গিয়েছিল। এ নিয়ে নিমতলীর আগুনে মৃতের সংখ্যা দাঁড়াল ১২১ জনে। বর্তমানে সিএমএইচ, ঢাকা মেডিকেলের ওয়ার্ড ও বার্ন ইউনিট মিলিয়ে দগ্ধ ৩২ জন চিকিৎসাধীন রয়েছেন।