আরেকটি নতুন গ্যাসক্ষেত্রে উৎপাদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে আরেকটি নতুন ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু করেছে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি—বাপেক্স। কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইলে অবস্থিত এ ক্ষেত্রটি থেকে আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করা হয়েছে। এটি এখন দেশের ২৫তম গ্যাসক্ষেত্র।বাপেক্স শ্রীকাইল ক্ষেত্রটিকে গ্যাসের জন্য নিশ্চিত সম্ভাবনাময় হিসেবে চিহ্নিত করে ২০০৭ সালে। গত মে মাসে সেখানে অনুসন্ধান কূপ খনন শুরু করে এবং জুলাই মাসে ক্ষেত্রটি আবিষ্কার করে তারা। এরপর সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে উন্নয়ন কূপ খনন সম্পন্ন করে গ্যাস উত্তোলন শুরু করা হয়।বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক প্রথম আলোকে বলেন, শুরুতে কূপটি থেকে এক কোটি ৮০ লাখ (১৮ মিলিয়ন) ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে। ক্রমান্বয়ে গ্যাস উত্তোলন বাড়বে এবং তা আড়াই কোটি ঘনফুটে উন্নীত হবে।শ্রীকাইলে উত্তোলন শুরু হওয়ায় গ্যাসের চরম ঘাটতিতে পড়া চট্টগ্রামে সরবরাহ বাড়ানো যাবে।