আরেকটি নতুন নাটক লিখেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক দূর পাহাড়ের বাতাসেরা। পরিচালনা করেছেন সুমন আনোয়ার। এখানে অভিনয় করেছেন ফারজানা ছবি। কথা হলো তাঁর সঙ্গে‘দূর পাহাড়ের বাতাসেরা’ নাটকটি নিয়ে কিছু বলুন।দূর পাহাড়ের বাতাসেরা নাটকের পারমিতা চরিত্রটির ব্যাপারে পরিচালকের সঙ্গে যখন কথা হয়, একবাক্যেই রাজি হই। পারমিতা চরিত্রটি প্রতিনিয়ত পরিবর্তিত হয়েছে। মধ্যবিত্ত পরিবারের রক্ষণশীল মেয়ে হয়েও সময়ের পরিপ্রেক্ষিতে নতুন রূপ ধারণ করে সে, যাতে একজন অভিনেত্রীর অভিনয় করার অনেক সুযোগ তৈরি হয়।আপনার অভিনীত আর কোন কোন ধারাবাহিক প্রচারিত হচ্ছে?বিভিন্ন চ্যানেলে আমার আরও কয়েকটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে। এগুলো হচ্ছে: কামরুল হাসানের পণ্ডিতের মেলা, কায়সার আহমেদের বৈরী স্বজন, অনন্ত হীরার সম্পর্ক ও সাদেক সিদ্দিকীর রঙের সংসার। এ ছাড়া সম্প্রতি কাজ শেষ করেছি হাসিনা আহমেদের জীবন ও মরণের সীমানা ছাড়িয়ে এবং হাসান শিকদারের পয়মন্ত ও পূর্বরাগ।স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও নাকি অভিনয় করছেন?অপুর সাইকেল নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ করেছি। নিম্নবিত্ত পরিবারের স্বপ্নের বাস্তবায়ন ও স্বপ্নভঙ্গের বিষয়টিই এখানে তুলে ধরা হয়েছে। এটি আমার তিন নম্বর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে নারী-অধিকার নিয়ে সারি সারি পাঁচিল এবং এইডসের ওপর নির্মিত অতল নামের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছি। দুটি চলচ্চিত্রই পরিচালনা করেছেন শামীম আহমেদ।অভিনয়ের পাশাপাশি নাটকও তো লিখছেন...হ্যাঁ। সম্প্রতি বিলক্ষণ বৃত্ত নামের আরেকটি নতুন নাটক লিখেছি। একটি মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প এটি। খুব শিগগিরই শুটিং শুরু হবে। এটি আমার লেখা তৃতীয় নাটক। এর আগে অদৃশ্য পলেস্তারা ও হলুদ পোড়া নামের দুটি নাটক লিখেছি।অভিনয় কী শখে করেন, নাকি পেশা হিসেবে নিয়েছেন?একটা সময় অভিনয় শৌখিনতা হিসেবে থাকলেও এখন দৃষ্টিভঙ্গি পাল্টেছে। আমি পেশা হিসেবেই নিয়েছি। বর্তমানে অভিনয়ের মধ্যে এসেছে পেশাদারিত্ব। কিন্তু অভিনয়, পরিচালনা বা সৃজনশীল ক্ষেত্রগুলোতে উচ্চশিক্ষা অর্জনের কোনো স্বতন্ত্র প্রতিষ্ঠান আমাদের নেই। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসটি) আছে। আমাদের কাজের মান আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার জন্য এমন একটি স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান জরুরি।