আরেকটি হামলার পরিকল্পনা ভেস্তে দিল যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল কায়েদার ইয়েমেন শাখা পরিচালিত আরেকটি বোমা হামলার পরিকল্পনা ভেস্তে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানান, ২০০৯ ও ২০১০ সালে মার্কিন দুটি কার্গো বিমানে আল কায়েদা যে ধরনের বোমা হামলার পরিকল্পনা করেছিল এই বোমাটি ছিল তারই উন্নত সংস্করণ। তবে মার্কিন কর্মকর্তারা আশ্বস্ত করে বলেছেন, এই হামলাটি জনগণের জীবনের জন্য বড় কোন ধরনের হুমকি ছিল না। আল-কায়েদার ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা হামলার চেষ্টা করেছিল।যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সভাপতি পিটার কিং বলেছেন, হামলার জন্য ব্যবহূত বোমাটি ছিল খুবই উন্নত ধরনের। বোমাটি এতই উন্নত ছিল বিমানবন্দরের তল্লাশি যন্ত্রেও এটি ধরা পড়েনি। হামলাকারী অন্তর্বাসের মধ্যে বোমাটি লুকিয়ে রেখেছিল। তবে শেষ পর্যন্ত বোমাটি বিস্ফোরিত হয়নি। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, বোমাটিতে সৌদি আরবের জঙ্গি ইব্রাহিম আল আসিরির নামের মোহর (হলমার্ক) রয়েছে। ২০০৯ সালে যে বোমা হামলাটি ব্যর্থ হয় তাতেও তার নামের মোহর ছিল। মার্কিন কর্মকর্তারা আরও বলছেন, এফবিআই ও সিআইএ অভিযান চালিয়ে ১০ দিন আগে মধ্যপ্রাচ্যের ইয়েমেন বোমাটি উদ্ধার করে। বিবিসি।