আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্যানসারে আক্রান্ত (ভিডিও)
আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজের গলগ্রন্থির (থাইরয়েড) ক্যানসার ধরা পড়েছে। তবে এ ক্যানসার খুব বেশি ছড়িয়ে পড়েনি বলে সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।সরকারের মুখপাত্র গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, আগামী ৪ জানুয়ারি প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজের অস্ত্রোপচার করা হবে। তাই জানুয়ারির শুরু থেকে তিনি ছুটিতে থাকবেন।২২ ডিসেম্বর নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার সময় ফার্নান্দেজের গলগ্রন্থির ক্যানসার ধরা পড়ে। সাধারণত ৪০ বছরের কম বয়সী নারীরা এ ধরনের ক্যানসারে বেশি আক্রান্ত হন।৫৮ বছর বয়সী ফার্নান্দেজ চলতি বছরের অক্টোবরে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। তাঁর স্বামী ও দেশটির সাবেক প্রেসিডেন্ট নেসচার ক্রিচনার ২০১০ সালের অক্টোবরে মারা যান। এরপর জনগণের ব্যাপক সহানুভূতি ও সমর্থন নিয়ে তিনি দারুণভাবে রাজনীতিতে প্রত্যাবর্তন করেন।