আর্জেন্টিনার সাবেক সেনাশাসকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে আর্জেন্টিনার সাবেক সেনাশাসক জেনারেল জর্জ রাফায়েল ভিদেলাকে (৮৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সামরিক শাসনের সময় বিরোধী রাজনৈতিক কর্মীদের নির্যাতন ও হত্যার দায়ে গতকাল বুধবার তাঁকে এ কারাদণ্ড দেওয়া হয়।১৯৭৬ থেকে ১৯৮৩ সালে আর্জেন্টিনায় সংঘটিত ‘ডার্টি ওয়ার’-এর মূল পরিকল্পনাকারী হিসেবে জর্জ রাফায়েল ভিদেলাকে অভিযুক্ত করা হয়। ওই সময়ে সামরিক সরকারের মদদে প্রায় ৩০ হাজার মানুষকে নির্যাতন ও হত্যা করা হয়েছে বলেও তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের দায়ে ১৯৮৫ সালেও জর্জ ভিদেলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে ১৯৯০ সালে তত্কালীন সরকার-ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় তিনি কারাদণ্ড থেকে রক্ষা পান। বিবিসি ও রয়টার্স।