আর্জেন্টিনায় ট্রেন দুর্ঘটনায় নিহত ৪৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনায় গতকাল বুধবার এক ট্রেন দুর্ঘটনায় ৪৯ ব্যক্তি নিহত ও কমপক্ষে ৬০০ জন আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।খবরে বলা হয়, গতকাল বুধবার সকালের ব্যস্ত সময়ে রাজধানী বুয়েন্স আয়ার্সের একটি স্টেশনের প্লাটফর্মের সঙ্গে ট্রেনটি ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনাটি বেশ মারাত্মক এবং এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কর্তৃপক্ষ ধারণা করছে, ট্রেনটির ব্রেকে কিছু ত্রুটি থাকার কারণে ওই দুর্ঘটনা ঘটতে পারে। আর্জেন্টিনায় গত ৪০ বছরের মধ্যে এটিই সবচেয়ে মারাত্মক ট্রেন দুর্ঘটনা।