আর্জেন্টিনায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলে গতকাল বুধবার রাতে একটি বাণিজ্যিক বিমান বিধ্বস্ত হয়ে যাত্রী ও পাইলটসহ ২২জন নিহত হয়েছেন। দেশটির একজন স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।দেশের দক্ষিণে রিও নেগ্রো রাজ্যের লস মেনুকস হাসপাতালের পরিচালক ইসমাইল আলী বলেছেন, ‘এ ঘটনায় কেউ আর বেঁচে নেই। বিমানটি ধ্বংস হয়ে খণ্ডবিখণ্ড হয়ে গেছে।’আর্জেন্টিনার প্রত্যন্ত পাতাগোনিয়ান অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। বিমানটিতে ১৯জন যাত্রী ও তিনজন চালক ছিলেন। দুর্ঘটনার বিস্তারিত কারণ এখনো জানা যায়নি।