আর্ট স্কুলের চিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথপুর আর্ট স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী গত ৩১ ডিসেম্বর শেষ হয়েছে। উপজেলা মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রদর্শনী শেষ হয়। প্রদর্শনীতে অংশ নেওয়া ২৫ জন শিশুশিল্পীর ৬২টি শিল্পকর্ম স্থান পায়। বিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র বাদলের প্রত্যাশা নামক শিল্পকর্মটি সেরা নির্বাচিত হয়। এ ছাড়া অংশ নেওয়া বাকি শিশুদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। সমাপনী আলোচনা উপজেলা মিলনায়তনে বিদ্যালয়ের অধ্যক্ষ প্রণব বণিকের সভাপতিত্বে ও চিত্রশিল্পী আমিনুল হক ওয়েছের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চিত্রশিল্পী অরবিন্দ দাস গুপ্ত। বিশেষ অতিথি ছিলেন মোস্তাক আহমেদ দীন, মুক্তাদীর আহমদ, দেবজিত্ সিংহ, আবদুর মনাফ, মাহবুবুল হক, অমিত দেব প্রমুখ।