আর্মস্ট্রং উক্তি
রহস্য সৌন্দর্য সৃষ্টি করে। এই সৌন্দর্যই মানুষের অজানাকে জানার ভিত্তি। বাধবিপত্তি অতিক্রম করার সহজাত প্রবৃত্তি থেকেই আমরা চন্দ্রপৃষ্ঠে অবতরণে সক্ষম হয়েছি। এই নেশা আমাদের আত্মার গভীর থেকেই আসে, যেভাবে আসে স্যালমন মাছের স্রোতের বিপরীতে সাঁতারের প্রবৃত্তি। মহাকাশ সহজেই পরিবর্তিত হবে না। কিন্তু প্রযুক্তির পরিবর্তন হচ্ছে নাটকীয়ভাবে। আমাদের অ্যাপোলোর কমান্ড মডিউল ও লুনার মডিউলের কম্পিউটার থেকে এখনকার মুঠোফোনগুলো অধিক শক্তিশালী। বৈমানিকদের হাঁটা-চলাতে কোনো আনন্দ নেই, বৈমানিকেরা উড্ডয়নকেই পছন্দ করে। সফল অবতরণই বৈমানিককে সম্মানিত করে, যানবাহনের ভেতর থেকে বেরিয়ে আসাতে সম্মান নেই। কোনো মহৎ কাজই ঝুঁকি ছাড়া সম্পন্ন করা অসম্ভব। অ্যাপোলো অভিযানই প্রমাণ করে আমরা এই গ্রহে আবদ্ধ থাকব না। আমরা বাস্তব থেকেও দূরের কল্পনা জয় করব। আমি সারা জীবনই সাদা মোজা পরা, পকেটে যন্ত্রপাতি রাখা একজন প্রকৌশলী মাত্র।