আল আমীনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের ছয় বছরের শিশু পরাগ মণ্ডল অপহরণ মামলায় আল আমীন আজ সোমবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৈয়বুল হাসান তাঁর খাসকামরায় এ জবানবন্দি নেন। ১০ দিনের রিমান্ড শেষে আজ আল আমীন, আলফাজ, রিজভী আহমেদ ও আবুল কাশেমকে আদালতে হাজির করা হয়। আল আমীন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বাকি তিনজনকে কারাগারে পাঠানো হয়। এর আগে এ মামলায় আরও তিনজন জবানবন্দি দেন।পরাগ অপহরণের ‘মূল পরিকল্পনাকারী’ আমির গত শুক্রবার দিবাগত রাতে টঙ্গীর তিলারগাতি এলাকায় পুলিশের সঙ্গে গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হন। ১১ নভেম্বর কেরানীগঞ্জের শুভাঢ্যার পশ্চিমপাড়ায় বাসার গলির মুখ থেকে মা লিপি মণ্ডল, বোন পিনাকি মণ্ডল ও গাড়িচালক নজরুল ইসলামকে গুলি করে পরাগকে অপহরণ করে দুর্বৃত্তরা। মুক্তিপণ দিয়ে ১৩ নভেম্বর মধ্যরাতে ছাড়া পায় পরাগ। তাকে কেরানীগঞ্জের আঁটিবাজারের রাস্তায় রেখে যাওয়া হয়। পরে ডিবি পুলিশ ও স্বজনেরা তাকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে নিয়ে যায়। চিকিত্সা শেষে ২২ নভেম্বর কেরানীগঞ্জের বাসায় ফেরে পরাগ।