আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আতিয়াহ আল-রহমান গত ২২ আগস্ট পাকিস্তানে নিহত হয়েছেন। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের একজন সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন। তাঁর মৃত্যুর খবরে অবশ্য আল-কায়েদার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।ওসামা বিন লাদেনের মৃত্যুর পর আল-জাওয়াহিরি আল-কায়েদার প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। এ সময় দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে রহমানের নাম আলোচনায় আসে। রহমান লিবিয়ার নাগরিক।যুক্তরাষ্ট্রের ওই সরকারি কর্মকর্তা জানান, গত ২২ আগস্ট চালকবিহীন বিমানের হামলায় রহমান নিহত হন। তিনি উত্তর-পূর্ব পাকিস্তানের ওয়াজিরিস্তানে নিহত হন। ওই কর্মকর্তা বলেন, ‘রহমানের মৃত্যু আল-কায়েদার জন্য সত্যি বড় ধরনের ক্ষতি। কারণ, জাওয়াহিরি আল-কায়েদা পরিচালনার জন্য রহমানের ওপর বিশেষভাবে নির্ভরশীল ছিলেন।’যদিও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রহমানকে আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে উল্লেখ করেছেন। এ তথ্যটি পরিষ্কার না হলেও তিনি সংগঠনটির শীর্ষ তিন নেতার একজন।