আল-কায়েদার শীর্ষস্থানীয় নেতা ইউনূস আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার শীর্ষস্থানীয় নেতা ইউনূস আল-মৌরিতানিকে আটক করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। তিনি বিভিন্ন আন্তর্জাতিক অভিযান পরিচালনার সঙ্গে জড়িত বলে জানায় দেশটির সরকার। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অস্ট্রেলিয়ার অর্থনৈতিক স্বার্থে আঘাত হানতে ওসামা বিন লাদেন তাঁকে নির্দেশ দিয়েছিলেন। দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউনূসের সঙ্গে আল-কায়েদার আরও দুই শীর্ষনেতাকে আটক করা হয়েছে।