আলজেরিয়ায় জরুরি অবস্থা অবসানের ইঙ্গিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলাজিজ বুতেফ্লিকা অচিরেই দেশে জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। এর ফলে আলজেরিয়ায় ১৯ বছরের জরুরি অবস্থার অবসান ঘটতে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় রেডিও এবং টেলিভিশনে তিনি এ ঘোষণা দেন। বিরোধী বিক্ষোভ দানা বেঁধে উঠছে। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট আবদেলাজিজের কাছ থেকে এ ঘোষণা এল।প্রেসিডেন্ট আবদেলাজিজ বলেছেন, সরকার রাজধানী ছাড়া অন্যত্র বিক্ষোভ করার অনুমোদন দেবে। তিনি বলেন, সরকারের উচিত কর্মসংস্থান সৃষ্টিতে নতুন পদক্ষেপ গ্রহণ করা। ইসলামি জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ১৯৯০ সালে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। ওই সংঘর্ষে কয়েক লাখ মানুষ নিহত হয়েছে বলে ধারণা হয়।—বিবিসি, আল-জাজিরা।