আলাবামা অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড়ে নিহত ১২৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় আলাবামা অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড়ে গতকাল বুধবার ১২৮ জনের প্রাণহানি ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এ নিয়ে দেশটির দক্ষিণাঞ্চলে গত তিন দিনে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা কমপক্ষে ১৭২-এ দাঁড়াল। আলাবামার জরুরি ব্যবস্থাপনা সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা ভেলেরি হায়েস জানিয়েছেন, সেখানকার উত্তর ও মধ্যাঞ্চলে গতকাল এ প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া এতে আরও নয় ব্যক্তি আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে খারাপ আবহাওয়ার কারণে আলাবামার তিনটি পারমাণবিক বিদ্যুেকন্দ্র বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।আলাবামার আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেখানকার ইতিহাসে এটা সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়।পরিস্থিতি মোকাবিলায় আলাবামাসহ দক্ষিণাঞ্চলের আরকানস ও টেনেসি অঙ্গরাজ্যের পুরো এলাকায় এবং মিসিসিপি অঙ্গরাজ্যের ৩৯টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।