আলাবামা ও মিসিসিপিতে স্যান্টোরামের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ে আলাবামা ও মিসিসিপি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন সাবেক মার্কিন সিনেটর রিক স্যান্টোরাম। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। গতকাল মঙ্গলবার আলাবামা ও মিসিসিপি অঙ্গরাজ্যে এ ভোট অনুষ্ঠিত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, আলাবামার প্রাইমারিতে গণনাকৃত ৫৩ শতাংশ ভোটের মধ্যে রিক স্যান্টোরাম ৩৫ শতাংশ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার নিউট গিংরিচ পেয়েছেন ৩০ শতাংশ ভোট। এ ছাড়া ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনি পেয়েছেন ২৮ শতাংশ ভোট। তবে প্রতিবেশী মিসিসিপি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত প্রাইমারিতে রিক স্যান্টোরামের সঙ্গে নিউট গিংরিচের হাড্ডাহাড্ডি লড়াই হয়। গণনাকৃত ৯৬ শতাংশ ভোটের মধ্যে স্যান্টোরাম পেয়েছেন ৩৩ শতাংশ এবং নিউট গিংরিচ পেয়েছেন ৩১ শতাংশ ভোট। এ ছাড়া ৩০ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন মিট রমনি।