আলিয়ঁস ফ্রঁসেজে ইন্দো-ইউরোপিয়ান সংগীত
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় গতকাল সোমবার সন্ধ্যায় যন্ত্রসংগীতের পরিবেশনায় মুগ্ধ হলেন শ্রোতারা। এই্রপরিবেশনায় অংশ নেয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যন্ত্রসংগীতের দল ‘ইয়োনা’। এই দলের তিনজন সদস্য হলেন প্রখ্যাত ওয়েস্টার্ন ক্লাসিক্যাল ও জাপানিজ ফ্রি স্টাইল গিটার ‘সামিমিয়েন’ বাদক, ফ্রান্সের স্ট্রাটসবুর্গ কনজারবেটরির ক্লাসিক্যাল গিটার ও মিউজিক কম্পোজিশনের হিদিয়াকি সুজি। অন্যজন হলেন সর্বভারতীয় বেতারমাধ্যমের ‘এ গ্রেড’ সরোদবাদক অভিষেক লাহিড়ী। তিনি মাইহার ঘরানা, শাহজানপুর ঘরানা ও বেনিশিংকার ঘরানার সমন্বয়ে অসাধারণ বাদনশৈলীতে সংগীত পরিবেশন করেন। আর্রতবলায় সংগত করেন পরিমল চক্রবর্তী। তিনি ও শিল্পী সর্বভারতীয় বেতারের ‘এ গ্রেড’ তবলাবাদক এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রভাষক। গিটার, সরোদ ও তবলার অনবদ্য সুরমূর্ছনায় শ্রোতাদের ভিন্নমাত্রার সংগীতসুধার স্বাদ আস্বাদনের সুযোগ তৈরি করে দেন এই শিল্পীত্রয়।