আলিয়ঁস ফ্রঁসেজের গুলশান শাখার যাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ও ফ্রান্সের বিদ্যমান সাংস্কৃতিক কর্মকাণ্ড বিনিময়-প্রক্রিয়াকে আরও এগিয়ে নিতে আলিয়ঁস ফ্রঁসেজের শুলশান শাখার যাত্রা শুরু হলো গতকাল। এদিন সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে যাত্রা শুরু করল এ শাখাটি।নতুন শাখার উদ্বোধন উপলক্ষে বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী লেখনীর মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ফায়জা হককে সম্মাননা দেওয়া হয়।গতকাল সকালে গুলশানে সংবাদ সম্মেলনে নতুন শাখার উদ্বোধন ও ফায়জা হককে সম্মাননাপত্র তুলে দেন আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক অলিভিয়ে লিতভিন ও সহপরিচালক জেহম্ শাখবনো।