আলিয়া মাদ্রাসা অপরাজিত চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সিনিয়র আলিয়া মাদ্রাসা স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগারস জাতীয় স্কুল ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে স্থানীয় এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়। ১১ জানুয়ারি চুয়াডাঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জিতে এম এ বারী মাধ্যমিক বিদ্যালয় দল ব্যাট করে নির্ধারিত ৪০ ওভারের খেলায় ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে। জবাবে আলিয়া মাদ্রাসা ৩৮ ওভার ৪ বলে ৬ উইকেটে ১৭৯ রান করে চ্যাম্পিয়ন হয়। আলিয়া মাদ্রাসার মহিউদ্দিন জাহাঙ্গীর ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।শেষে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ভোলানাথ দে। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, হুমায়ুন কবীর, এ কে এম আলী আকতার, আমিনুল ইসলাম ও শহিদুল কদর জোয়ার্দ্দার।