বাহুবলের পশ্চিম জয়পুর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ১২ এপ্রিল মিরপুর বাজারসংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। আলিয়াছড়া খাসিয়াপুঞ্জি একাদশ ৩-০ গোলে কবিরপুর ইস্টার্ন ক্লাব একাদশকে হারিয়ে জয়ী হয়। খেলা শেষে সালাউদ্দিন ফজলের সভাপতিত্বে ও তারা মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আবুল খায়ের, পিপি আকবর হোসেন, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল ওয়াদুদ চৌধুরী, এএসপি রাহাত, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, থানা বিএনপির সভাপতি আকাদ্দস মিয়া, বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম প্রমুখ। খেলা শেষে প্রথম পুরস্কার ১০০ সিসি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন, তৃতীয় পুরস্কার ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন বিজয়ী ও বিজিত দলের হাতে তুলে দেওয়া হয়।