আলী জিদান লিবিয়ার নতুন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার জাতীয় পরিষদ সাবেক কূটনীতিক আলী জিদানকে গতকাল রোববার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। গতকাল বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।পূর্ববর্তী প্রধানমন্ত্রী মুস্তফা আবুসাগুর জাতীয় পরিষদের কাছে গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হওয়ায় চলতি মাসের শুরুতে অনাস্থা ভোটের মাধ্যমে তাঁকে বরখাস্ত করা হয়।