আলীকদমে বিজয় মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আলীকদমে ১০ দিনব্যাপী মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে। গত রোববার সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা মোহসিন সরদার। নাছির উদ্দিনের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন কাজী মো. মুজিবর রহমান, মো. ইছাক ও আনোয়ার হোসেন বাঙ্গালী।কাব ক্যাম্পপুরি শুরু: আলীকদমে গত রোববার থেকে চার দিনব্যাপী স্কাউট কাব ক্যাম্পপুরি শুরু হয়েছে। এতে ১১০ জন স্কাউট সদস্য অংশ নিচ্ছে। আলীকদম সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত কাব ক্যাম্পপুরিতে গতকাল সোমবার বিকল্প উৎস থেকে বিদ্যুৎ ব্যবহার সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত এই কাব ক্যাম্পপুরি অনুষ্ঠিত হচ্ছে।