আলীমকে নিজ বাসভবনে জিজ্ঞাসাবাদের অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের জন্য বিএনপি নেতা আবদুল আলীমকে সেফ হোমের পরিবর্তে নিজ বাসভবনে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ অনুমতি দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবীদের তিন দিন সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিপক্ষের আইনজীবী মুন্সি আহসান কবীর বলেন, ‘তারা জিজ্ঞাসাবাদের বিরোধিতা করছেন না। কিন্তু আবদুল আলীমের শারীরিক অবস্থা বিবেচনায় রেখে তাঁকে সেফ হোমের পরিবর্তে নিজ বাসভবনে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়। আজ ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর করেন।’আদেশে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদের সময় আবদুল আলীমের বনানীর বাসভবনে একজন চিকিত্সক ও রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী উপস্থিত থাকবেন।আজ পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হয়। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী সকাল সোয়া ১০টার দিকে আলীম তাঁর পরিবারের সদস্যদের সাহায্যে ট্রাইব্যুনালে হাজির হন।গত ১৬ অক্টোবর রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা আবদুল আলীমকে সেফ হোমে (জিজ্ঞাসাবাদের জন্য নির্ধারিত বাড়ি) নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন ট্রাইব্যুনালের কার্যালয়ে দাখিল করেন। আবদুল আলীমকে গত ২৭ মার্চ মানবতাবিরোধী অপরাধের মামলায় জয়পুরহাট থেকে গ্রেপ্তার করা হয়। শারীরিক অবস্থা বিবেচনা করে ট্রাইব্যুনাল গত ৩১ মার্চ তাঁকে জামিন দেন।নিউ এজের বিরুদ্ধে রুলগত ৩ অক্টোবর নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর, প্রকাশক এস এম শহীদুল্লাহ খান ও প্রতিবেদক ডেভিড ডার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ কেন আনা হবে না, এ বিষয়ে জানতে চাওয়া হয়।নিউ এজের পক্ষে আইনজীবী মুস্তাফিজুর রহমান খান তিনজনের লিখিত বক্তব্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। তিনি অনুরোধ করেন লিখিত বক্তব্যের ওপর শুনানি না হওয়া পর্যন্ত বিষয়বস্তু গোপন রাখার জন্য। ট্রাইব্যুনাল আগামী ২৭ নভেম্বর এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। ওই দিন শুধু রাষ্ট্রপক্ষের ও আসামিপক্ষের আইনজীবী উপস্থিত থাকবেন।