আলীমের অব্যাহতির বিষয়ে যুক্তি উপস্থাপন ৯ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ থেকে বিএনপির নেতা আবদুল আলীমের অব্যাহতির আবেদনের বিষয়ে ৯ মে যুক্তি উপস্থাপন করবে আসামি পক্ষ। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ সোমবার এ তারিখ ধার্য করেন। আজ সকাল সাড়ে ১০টার দিয়ে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে আবদুল আলীমের আইনজীবী তাজুল ইসলাম অভিযোগ থেকে অব্যাহতির আবেদন ট্রাইব্যুনালকে পড়ে শোনান। এরপর তিনি যুক্তি উপস্থাপনের জন্য সময়ের আবেদন জানালে ট্রাইব্যুনাল ৯ মে এর তারিখ ধার্য করেন। আবদুল আলীম এখন জামিনে আছেন। তিনি আজ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।