আলীমের বিরুদ্ধে অভিযোগ আমলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার এ বিষয়ে আদেশের ধার্য দিনে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বলেন, আবদুল আলীমের বিরুদ্ধে দাখিলকৃত নথিপত্র, আনুষ্ঠানিক অভিযোগ, সাক্ষীদের জবানবন্দি পরীক্ষা করে ট্রাইব্যুনাল প্রাথমিক অভিযোগে পেয়েছেন। এ জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হল। আগামী ২৪ এপ্রিল তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি হবে। বর্তমানে জামিনে আছেন। আজ তিনি ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন।