আলীমের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আদেশ ২৭ মার্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির নেতা আবদুল আলীমের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে ২৭ মার্চ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আজ বৃহস্পতিবার সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে ট্রাইব্যুনাল আদেশে বলেন, বিধি অনুসারে এ বিষয়ে আদেশ দেওয়ার সময় তিন সদস্যেরই উপস্থিত থাকতে হবে। এ জন্য ২৭ মার্চ দিন ধার্য করে ওই দিন পর্যন্ত আলীমের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় আজ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আসামি পক্ষের শুনানি শুরু হয়েছে। পরে শুনানি অসমাপ্ত অবস্থায় ২৮ মার্চ পর্যন্ত তা মুলতবি করা হয়।