আলীমের বিরুদ্ধে অভিযোগ দাখিল ১৫ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আগামী ১৫ মার্চ দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আজ সোমবার সকালে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী ট্রাইব্যুনালকে জানান, তদন্ত সংস্থা প্রতিবেদন চূড়ান্ত করে রাষ্ট্রপক্ষকে সরবরাহ করেছে। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল অভিযোগ দাখিলের জন্য ১৫ মার্চ দিন ধার্য করেন। একই সঙ্গে ওই দিন পর্যন্ত আলিমের জামিনের মেয়াদ বাড়ানো হয়।আজ সকালে বিএনপির এই নেতা তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ট্রাইব্যুনালে হাজির হন।