আলীমের বিরুদ্ধে মামলা: ২১তম সাক্ষীর জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ২১তম সাক্ষী মো. আবদুল হামিদ সাকিদারকে আজ বুধবার জেরা শেষ করেছে আসামিপক্ষ।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবদুল হামিদকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। শারীরিক অসুস্থতার কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।জেরায় আইনজীবী মত (সাজেশন) দেন, একটি বিশেষ মহলের প্ররোচনায় মেয়ের জামাইকে চাকরি দেওয়ার প্রলোভনে প্রলুব্ধ হয়ে এই সাক্ষী অন্যের শেখানো মতে আলীমকে জড়িয়ে অসত্য সাক্ষ্য দিলেন। জবাবে সাক্ষী বলেন, এটি সত্য নয়। জেরা শেষ হলে রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী রোববার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।আবদুল হামিদ গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে আলীমের নির্দেশে পাকিস্তানি সেনারা জয়পুরহাটের বারঘাটি পুকুরের পাশে ১১ জনকে গুলি করে হত্যা করে।