আলীমের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের সাক্ষী বাংলা একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান গ্রন্থাগারিক মো. মোবারক হোসেন এবং একই প্রতিষ্ঠানের সহকারী গ্রন্থাগারিক এজাবউদ্দিন মিয়া। তাঁরা দুজনই এ মামলায় জব্দ তালিকার সাক্ষী। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাঁদের সাক্ষ্য নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশ গুপ্ত। এরপর তাঁদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক।শারীরিক অসুস্থতার কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। পরে এ মামলার পরবর্তী সাক্ষীর সাক্ষ্য নেওয়ার জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।