আলীমের বিরুদ্ধে ১৩তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার রাষ্ট্রপক্ষের ত্রয়োদশ সাক্ষী কাজী এজাজ আহমেদের জেরা শেষ হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এজাজকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। একাত্তরের কোন দিন আপনার বড় ফুফু (ফাতেমা) আপনাদের বাড়িতে আসেন—আইনজীবীর এ প্রশ্নে তিনি বলেন, ‘২৭ জুলাই।’ আপনাদের বাড়ি থেকে জয়পুরহাট রেলস্টেশন কোন দিকে, কত দূরে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উত্তর-পশ্চিম কোণে, এক কিলোমিটার দূরে।’তেঘর সেতু থেকে আপনাদের বাড়ি কত কিলোমিটার দূরে—এ প্রশ্নে তিনি বলেন, ‘এক কিলোমিটার।’ আপনার বাবা কি জয়পুরহাটের প্যানেল চেয়ারম্যান ছিলেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ।’ আপনার দাদা বিহারি ও পাকিস্তানি সেনাদের ভয়ে আপনার ফুফুর বাড়িতে গিয়েছিলেন—এমন প্রশ্নের জবাবে তিনি হ্যাঁ-সূচক জবাব দেন।আইনজীবী মত (সাজেশন) দেন, ঘটনার সময় আপনার ফুফু নিজ বাড়িতে ছিলেন না। এর জবাবে কাজী এজাজ বলেন, ‘এটা সত্য নয়।’ আইনজীবী আবারও মত দেন, ঘটনার সময় আপনার দাদাকে দেখতে পাওয়ার কথা সঠিক নয় এবং আপনি রাষ্ট্রপক্ষের শেখানো মতে মিথ্যা সাক্ষ্য দিলেন। জবাবে এজাজ আহমেদ বলেন, ‘এটা সত্য নয়।’ জেরা শেষে এ মামলার কার্যক্রম ৮ এপ্রিল পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।মুজাহিদের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৭ মার্চজামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য ২৭ মার্চ ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মায়ের মৃত্যুর শেষকৃত্য উপলক্ষে আজ আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান ট্রাইব্যুনালে অনুপস্থিত থাকলে ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।