আলু নিয়ে বিপাকে চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলুর বাম্পার ফলন নিয়ে বিপাকে পড়েছেন উত্তরের চাষিরা। দেশের সবচেয়ে বেশি আলু উৎ পাদনের এলাকা জয়পুরহাটের কালাই, পঞ্চগড়ের দেবীগঞ্জ, নীলফামারীর কিশোরগঞ্জে আড়াই থেকে তিন টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। এই আলু আবাদের জন্য চাষিদের কেউ সারা বছরের খোরাকি হিসেবে ঘরে রাখা ধান বিক্রি করেছেন, কেউ ঋণ নিয়েছেন, কেউ বা গরু-ছাগল বেচে দিয়েছেন।কৃষকেরা জানান, এক বিঘা জমিতে প্রায় ২২ হাজার টাকা খরচ হলেও আলু বেচে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা। আলু সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা সবচেয়ে বেশি সংকটের মুখে। দেবীগঞ্জের পামলি ইউনিয়নের নগরডাঙ্গা গ্রামের চাষি বিল্লাল মিয়া (৪৫) ধান-চাল বেচে ও অন্যান্য সঞ্চয় ভেঙে এবার দুই বিঘা জমিতে আলুর আবাদ করেছেন। এ জন্য তিনি ২২ মণ ধান ও পাঁচটি ছাগল বিক্রি করেন। কিন্তু বাজারে আলুর দাম অস্বাভাবিক কমে যাওয়ায় এবার তাঁর উৎ পাদন খরচ তো উঠবেই না বরং ধারদেনা করে চলতে হবে সামনের মৌসুম। একই ইউনিয়নের কালিচরণ গ্রামের চাষি খোকারাম রায় (৪০) সাড়ে চার বিঘা জমিতে আলু চাষের জন্য ১৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। নিজের সঞ্চয়ের টাকাও যোগ করতে হয়েছে আলু চাষে। গত বছর এই সময়ে ১০ থেকে ১২ টাকা কেজি দরে আলু বিক্রি হলেও এবার এই দাম আড়াই থেকে তিন টাকায় নেমে আসায় উৎ পাদনের খরচ উঠবে না বলে আশঙ্কা তাঁর। ব্যাংক থেকে নেওয়া ঋণ কীভাবে শোধ করবেন, তা নিয়েও চিন্তিত খোকারাম। দেবীগঞ্জের হেমায়েতপুর গ্রামে আলু আবাদের খোঁজ নিতে গেলে জড়ো হন অনেক চাষি। সবাই জানালেন নানা সমস্যার কথা। গত বছর ভালো দাম পাওয়ায় এবার অনেকে আলু চাষে ঝুঁকে পড়েন। ক্ষুদ্র, মাঝারি ও বড় চাষিরা আলু আবাদের জমির পরিমাণ বাড়িয়েছেন।দেবীগঞ্জের নগরডাঙ্গার চাষি আলাল হোসেন চার বিঘায়, হজরত আলী সাড়ে চার বিঘায়, আবদুল খালেক দেড় বিঘায়, গোপাল চন্দ্র চার, বাচ্চু মিয়া আড়াই, কালিচরণ গ্রামের স্বপন চন্দ্র পাঁচ, দুলাল মিয়া তিন, ফারুক মিয়া দুই, সাজু মিয়া চার, প্রভানন্দা দেড়, নিতাই চন্দ্র দেড়, নিমাই চন্দ্র এক বিঘায় আলুর আবাদ করেছেন। বড় চাষিদের মধ্যে অনেকেই এবার আলুর উৎ পাদন বাড়িয়েছেন। হেমায়েতপুর গ্রামের চাষি আবুল হোসেন মো. তোবারক গত বছর ৮০ বিঘা জমিতে আলু চাষ করলেও এবার ১৩০ বিঘায় চাষ করেছেন।আবুল হোসেন বলেন, মাঠে গিয়ে চাষিদের কাছ থেকে আলু কেনেন ব্যাপারীরা। তাঁদের কাছ থেকে আলু যায় আড়তে। বর্তমানে চাষিরা আলু বিক্রি করছেন আড়াই থেকে তিন টাকা কেজি দরে। ব্যাপারীরা ওই আলু আড়তদারদের কাছে বিক্রি করেন সাড়ে ছয় থেকে সাত টাকা দরে। আড়তদারেরা খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন ১০ থেকে ১২ টাকায়। তিনি জানান, জমি ইজারা নিয়ে যাঁরা আলু আবাদ করছেন, তাঁদের এক বিঘা জমিতে আলু আবাদে খরচ হচ্ছে প্রায় ২২ হাজার টাকা। এই পরিমাণ জমিতে এবার আলু উৎ পাদিত হচ্ছে সর্বোচ্চ ২৫০ কেজি। বর্তমান বাজারে এ আলুর দাম সাড়ে সাত হাজার টাকা। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় চাষিরা অল্প দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন।দেবীগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ বছর উপজেলায় সাত হাজার ২০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। গত বছর ছিল পাঁচ হাজার ৯৯৫ হেক্টর। আলুর আবাদ এলাকার মধ্যে পামলি, কালীগঞ্জ, দেবীডুবা, শালডাঙ্গা, চিলাহাটি, সোনাহার, বোদা, পাঁচপীর, সাকোয়া, মারেয়া, বালইশালসিড়ি উল্লেখযোগ্য।উপজেলা কৃষি কর্মকর্তা মতলুবর রহমান প্রথম আলোকে বলেন, আলু আবাদের এলাকা ও উৎ পাদন বাড়লেও চাষিরা ন্যায্য দাম না পাওয়ায় নিরুৎ সাহিত হচ্ছেন। চাষিদের উৎ সাহিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।দেবীগঞ্জের চাষিদের অভিযোগ, আলু সংরক্ষণের জন্য হিমাগারে গিয়ে বরাদ্দ স্লিপ পাচ্ছেন না তাঁরা। পামলি ইউনিয়নের কালীচরণ গ্রামের চাষি সর্বানন্দ রায় হিমাগারে ৫০ বস্তার বরাদ্দ চাইলেও স্লিপ পেয়েছেন মাত্র ১৬ বস্তা সংরক্ষণের। হিমাগারে বরাদ্দের জন্য এবার অগ্রিম হিসাবে নেওয়া হচ্ছে প্রতি বস্তায় ৫০ টাকা। গত বছর ছিল ২০ টাকা। তাঁর অভিযোগ, আলু মৌসুমে একশ্রেণীর দালাল চাষিদের নামে হিমাগার বরাদ্দ নেয়। পরে তা চাষিদের কাছে বেশি দামে বিক্রি হয়।একটি হিমাগারের মালিক দেলোয়ার হোসেন শেখ বলেন, চাষিরা চাহিদা অনুযায়ী হিমাগারে আলু সংরক্ষণের জন্য বুকিং দিয়েছেন। এ ক্ষেত্রে চাষিদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ অঞ্চলের উৎ পাদন অনুযায়ী সংরক্ষণ ব্যবস্থা একেবারেই সীমিত। হিমাগার পরিচালনায় খরচও আগের চেয়ে অনেক বেড়েছে। আলুচাষিদের ন্যায্যমূল্য দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।জয়পুরহাটের কালাইয়ে এবার ১৪ হাজার ৫০০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। গত বছর ১৪ হাজার হেক্টর জমিতে আলুর আবাদ করে সর্বোচ্চ আলু চাষ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে ওই এলাকাটি। এবার রোগবালাই কম হওয়ার কারণে উৎ পাদন ভালো হলেও চাষিরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। কালাইয়ে প্রতি শতাংশ জমিতে দুই থেকে আড়াই মণ ফলন হয়েছে। কালাইয়ে ১০টি হিমাগারের মধ্যে দুটি এখনো বিদ্যুৎ সংযোগ পায়নি। বাকি আটটি হিমাগারে চাষিদের আলু রাখার জায়গা হচ্ছে না। তবে হিমাগার মালিকদের দাবি, ৮০ শতাংশ বরাদ্দ চাষিরাই পেয়েছেন। জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, গত বছর আলুর ভালো দাম পাওয়ায় এবার জেলায় আলুর উৎ পাদনে ঝুঁকে পড়েছেন চাষিরা। ফলনের পাশাপাশি উৎ পাদনের এলাকাও বেড়েছে। তবে এবার আলুর দাম এখন পর্যন্ত অনেক কম। ন্যায্যমূল্য পেতে আলু সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন শহীদুল ইসলাম, আসাদুল ইসলাম ও আনোয়ার পারভেজ]