আলেপ্পোতে সেনা অভিযান জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার আলেপ্পো শহরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনী আজ শনিবার বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। বিদ্রোহীদের ওপর ব্যাপক বিমান হামলা চালাচ্ছে সেনারা। আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলার নিন্দা জানিয়ে অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে। বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।বিদ্রোহীদের দাবি, আলেপ্পো শহরে অবস্থানকারী বিদ্রোহীদের লক্ষ্য করে আজ সকালে সামরিক বিমান থেকে বোমা হামলা জোরদার করা হয়েছে। বাশারের অনুগত সেনারা বিদ্রোহীদের দমনে ট্যাংক ও ভারী আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে।আলেপ্পো থেকে বিবিসির সংবাদদাতা জানান, সেখানে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। লোকজন ভয়ে পালাচ্ছে।বেশ কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো সিরিয়ার সবচেয়ে জনবহুল শহর আলেপ্পোতে সম্ভাব্য গণহত্যার আশঙ্কা করছিল। বিদ্রোহীদের দমনে ভারী অস্ত্রসহ সেখানে বিপুলসংখ্যক সেনা মোতায়েন করা হচ্ছিল। বিদ্রোহীরা দাবি করেছে, শহরটির প্রায় অর্ধেক তাদের দখলে। সেনাবাহিনী তাদের কাছ থেকে শহরের নিয়ন্ত্রণ নিতে তোড়জোড় শুরু করেছে। এর মধ্যে তারা বেশ কয়েকটি ট্যাংক ধ্বংস করে দিয়েছে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।