আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে শুরু হয়েছে ‘ছবিতে ভাষা ও সাংস্কৃতিক আন্দোলন’ শীর্ষক আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের উদ্যোগে গত রোববার এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়; চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রদর্শনী উদ্বোধন করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফেরদৌস আহমেদ। ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায়, মুক্তিযুদ্ধের সময় দেশের মানুষের প্রতিরোধ গড়ার আলোকচিত্রসহ মোট ৩৪টি ছবি ও তথ্যচিত্র প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীর আয়োজকেরা জানান, এই প্রদর্শনীর মাধ্যমে বাংলা ভাষা, সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীরা আরও ভালোভাবে জানতে পারবে।