আলোকচিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) আয়োজনে শুরু হয়েছে আলোকচিত্রী নাইমুজ্জামানের একক আলোকচিত্র প্রদর্শনী ‘৭০০ কোটি জনসংখ্যার বিশ্বে বাংলাদেশ’। শুক্রবার সন্ধ্যায় আলিয়ঁস ফ্রঁসেজে এ প্রদর্শনীর উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। এ সময় আলোকচিত্রী নাইমুজ্জামান ও ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি আর্থার আরকেন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে গান করেন শিল্পী কৃষ্ণকলি ইসলাম।প্রদর্শনীর আলোকচিত্রগুলোতে জনবহুল দেশের নৈমিত্তিক জীবনযাপনকে তুলে ধরা হয়েছে। উঠে এসেছে পুষ্টিকর খাবারের জোগানে ব্যস্ত জনগোষ্ঠী, স্থিতিশীল জীবিকা, মানসম্মত বাসস্থান, পরিবহন, অপরিকল্পিত নগরায়ণ, নারীর সমানাধিকারের মতো বিষয়গুলো। প্রদর্শনী আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলবে।