আলোকচিত্রী আমানুল হক আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোকচিত্রী আমানুল হক আর নেই (ইন্না লিল্লাহে....রাজিউন)। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে সেন্ট্রাল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অস্কারজয়ী কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিত্ রায়ের পথের পাঁচালীসহ বিভিন্ন চলচ্চিত্রের স্থিরচিত্রে কাজ করেছেন দেশের অন্যতম এই আলোকচিত্রী।পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থ হয়ে গত দুই সপ্তাহ ধরে আমানুল হক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিত্সাধীন ছিলেন। আজ বিকেলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া জরুরি হয়ে পড়ে। তবে বিএসএমএমইউতে জায়গা না পাওয়ায় তাঁকে সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি না ফেরার দেশে চলে যান। প্রথিতযশা আলোকচিত্রী আমানুলের ক্যামেরায় ধরা পড়ে ৫২’র ভাষা আন্দোলনের অনেক ঐতিহাসিক মুহূর্ত। ভাষা শহীদ রফিকের মাথায় গুলিবিদ্ধ ছবিসহ অসংখ্য বিরল ছবিও ক্যামেরায় ধারণ করেছিলেন তিনি। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল বৃহস্পতিবার বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত এই আলোকচিত্রীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বিস্তারিত আসছে...