আলোকচিত্রীদের মায়ের মুখ
অসংখ্য মানুষের মুখের ছবি তুলেছেন আলোকচিত্রীরা।কিন্তু নিজের মায়ের মুখের প্রতিকৃতি তোলার সময় কেমন অনুভূতি হয়েছিল তাঁদের? বলেছেন সেই কথা।সঙ্গে রইল আলোকচিত্রীদের ক্যামেরায় তোলা মায়ের মুখ।প্রথম তুললাম মায়ের ছবিচঞ্চল মাহমুদ১৯৬৮ সালের কথা। তখন নয় বছর বয়স আমার। বাবার কাছে ক্যামেরা চেয়েছিলাম। বাবা ছিলেন তখন পাকিস্তান সরকারের যুগ্ম সচিব। পোস্টিং ছিল ইসলামাবাদে। সেবার বাবা একটা ট্যুরে গেলেন অস্ট্রেলিয়া ও জাপানে। ক্যামেরার প্রতি আগ্রহ আমার আরও কম বয়স থেকে। আমার এক বন্ধুর ক্যামেরা ছিল, সেটি দিয়ে প্রথম ছবি তোলা শুরু। সেই ট্যুরে ফেরার সময় জাপান থেকে বাবা ক্যামেরাটা কিনেছিলেন। বাড়িতে এলেন। সে যে কী উত্তেজনা মনের মধ্যে! সকালে ব্যাগ থেকে বের করে দিলেন। বললেন, ‘আগামী এক বছর আর কিছু চাইবে না’। সম্মতি প্রকাশ করলাম। সঙ্গে দিলেন অরো কোম্পানির ১০টি ফিল্ম। সেদিনই মায়ের এই ছবিটা তুলেছিলাম। মা খুব খুশি হয়েছিলেন। আমাদের বসার ঘরে বাঁধাই করে রাখা হয়েছিল এটি। বাড়িতে কেউ এলেই দেখিয়ে বলতাম, এটি আমি তুলেছি। বাবার শখের বাগানে মাপাভেল রহমান বছর খানেক আগের তোলা ছবি এটি। আমাদের রংপুরের বাড়িতে বাবার শখের একটি বাগান আছে। বাবা বাগান করতে খুব ভালোবাসতেন। সেই বাগানে গোলাপগাছের পাশে মা মতিজা রহমান। আসলে বাবার স্মৃতি খুঁজে পান এ বাগানে মা। আমার বাবা ছিলেন শখের আলোকচিত্রী। মায়ের অনেক ছবি তুলতেন তিনি। মায়ের সেই সময়ের সৌন্দর্য এখন নেই। বয়সের ভারে খানিকটা ন্যুব্জ তিনি। বাবার সেই ছবিগুলো এত বেশি ভালো যে আমি মায়ের ছবি তুলতে তেমন আগ্রহ পেতাম না। তবু ছবি তোলা হয়েছে। পারিবারিক ছবি থেকে বিভিন্ন কাজের ছবি বেশি পছন্দ করেন মা। আমার কাজ দেখলে খুশি হন। মায়ের মুখছবি মনের গভীরে আঁকাএন্ড্রু বিরাজমা মেরী রোজারিও আমার সবচেয়ে কাছের মানুষ। অন্য সবারও হয়তো তা-ই। তার মুখছবি সব সময় মনের গভীরে আঁকা থাকে। ছবি তোলার সময়ও মনে হয় মনের ভেতরের ছবিটা যেন বাস্তবে ফুঠে ওঠে। এ অনুভূতি বোঝানো যাবে না। মায়ের এ ছবির সঙ্গে আছে অনেক ভালোবাসা, নিবিড়তা ও আর্কষণ।মা আমার প্রধান মডেলফারজানা খান গোধূলিমা ছিলেন আমার প্রধান মডেল। কারণ ছোটবেলায় ছবি তোলার ফিল্মের টাকা মায়ের কাছ থেকে আসত। সহজে পটানোও যেত। আমার মায়েরও শখ ছিল ছবি তোলানোর। ফলে ফিল্মের টাকা সহজে পাওয়া যেত। ‘মা, তোমার ছবি তুলব’ বললেই বেশির ভাগ সময় টাকা দিতেন মা। কখনো না দিলে আঁচল থেকে খুলে নিতাম পেছন থেকে। পরে তাঁর পিটুনি থেকে বাঁচতাম ছবি দিয়ে। ফলে ১৩-১৪ বছর বয়স থেকে এ পর্যন্ত অনেক রকম ছবি তোলা হয়েছে মায়ের। পোর্ট্রেট তো কতই। সেগুলোর প্রায় সবই আমার পছন্দের। কিন্তু ইদানীং তোলা ছবিগুলো বেশি ভালো লাগে। কারণ মা আজকাল আমার আরেকজন ভালোবাসার মানুষের সঙ্গে ছবি তুলতে চান। এই ছবিটি তোলা মার্চ মাসের ২৮ তারিখে। আমার অনেক প্রিয় ছবি। কারণ দীর্ঘদিন মা বাসা থেকে বের হননি অসুস্থতার জন্য। অনেক দিন পর মা সুস্থতা বোধ করছিলেন বাইরে বের হওয়ার মতো। তাই তিনি যেখানে যেতে চেয়েছিলেন, আমি তাঁকে সেখানে বেড়াতে নিয়ে গিয়েছিলাম। ছবিটা তোলা হয় ওয়াশিংটন ডিসির একটা ট্রপিক্যাল স্মুদি আইসক্রিম পার্লারে। এখানকার স্মুদি তাঁর খুব প্রিয়। আর পুঁচকে আইয়ান অনেক দিন পর উঠেছিল নানুর কোলে। ছবির দুই প্রিয় মানুষের একজন সুফিয়া আহমেদ এবং তাঁর কোলে অপরজন আইয়ান জুয়েল। একজন আমার মা এবং আমি একজনের মা। আমার তোলা প্রিয় ছবিকবির হোসেন আমার মা জায়েদা বেগম গ্রামের একজন সাধারণ মানুষ। সব সন্তানের মতো মায়ের মুখ সবচেয়ে সুন্দর লাগে। সব সময় মনে হতো, মায়ের একটা ভালো ছবি যদি তুলতে পারতাম! সেই ইচ্ছেটা পূরণ হলো গত বছর। বর্ষার আগে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। বর্ষায় প্রকৃতি যেমন সজীব হয়ে ওঠে, তেমনই মায়ের মুখও যেন সতেজ লাগছিল। ভাবলাম, এই সুযোগ! কিন্তু ক্যামেরা তাক করলেই মা অন্য রকম হয়ে যান। আর হয়ে ওঠে না। এ রকম করতে করতেই কী যেন ভাবছিলেন, ঠোঁটের কোণে হাসি, তখনই ছবিটা তুলেছিলাম। আমার তোলা খুব প্রিয় ছবি এটি। মা দেখে হাসছেন আর বলেছেন বড় করে বাঁধাই করে দিতে।প্রথম ক্যামেরায় তোলা ছবিটিজিয়া ইসলামতখন আমার বয়স আঠারোর ঘরে। ভাইয়াকে আম্মা যে ক্যামেরাটা কিনে দিয়েছিলেন, সেটাই নাড়াচাড়া করি। কখনো কখনো ছবি তুলি। তত দিনে ভাইয়া আমাকে ক্যামেরাটা দিয়ে দিয়েছেন। সেটাই আমার প্রথম ক্যামেরা। আমার খুব ইচ্ছে হলো, আম্মার ছবি তুলি। আমরা তখন রংপুর থেকে নানাবাড়ি পাটগ্রামে গেছি। আম্মার ছিল বাগানের শখ। আব্বা চাকরি থেকে অবসর নিয়েছিলেন সে সময়। তাই আম্মা বাগানে গাছ লাগিয়েছিলেন ভবিষ্যতের কথা ভেবে। ১৯৯৫ সালের জুলাইয়ের এক বিকেলে বাগান পরিচর্যা করছিলেন আম্মা। বেশ প্রাণোচ্ছ্বল লাগছিল তাঁকে। আমি তখন শখের বশে ক্যামেরা চালাই। ইচ্ছে হলো, আম্মার কয়েকটা ছবি তুলি। ছবিগুলোর অ্যাঙ্গেল মনমতো হচ্ছিল না। আম্মা বললেন, বাগানের সামনে ছবি তুলে দিতে। আমি তা-ই করলাম। কদিন পর ছবিগুলো প্রিন্ট করে দেখি, বাগানের সামনের ছবিটাই সবচেয়ে ভালো হয়েছে। প্রথম ক্যামেরায় তোলা ছবিটি দেখলে আজও অতৃপ্তিবোধ কাজ করে। এখন আম্মার বয়স সত্তরের কোঠায়। তিনি আবার রংপুর থেকে পাটগ্রামে যেতে চাইছেন। নতুন একটা বাগান করেছেন তিনি; যদিও তাঁর শরীর ভালো নয়। যেতে পারবেন কি না, জানি না। তবুও আশায় আছি, তিনি সেখানে যেতে পারবেন। এখন আমিও কিছুটা অভিজ্ঞতা নিয়ে প্রস্তুত, সেই একই জায়গায় মনমতো আম্মার ছবি তুলব বলে।ফারজানা খান গোধূলি এবং জিয়া ইসলাম ছাড়া বাকি আলোকচিত্রীদের লেখা অনুলিখন করেছেন তৌহিদা শিরোপা