আলোকচিত্রে নিরাপদ মাতৃত্বের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ হচ্ছে ঘটা করে। চারদিকে নানা আয়োজন। একসময় গর্ভে আসে সন্তান। মা প্রাপ্তবয়স্ক নয়, তাই সন্তান প্রসবে নানা জটিলতা দেখা দেয়। ঝুঁকির কারণে মা-শিশু দুজনেরই জীবন সংকটে। একপর্যায়ে মায়ের অকালমৃত্যু ঘটে। ছোট্ট শিশুটি এর-ওর কোলে কোলে ঘুরে বেড়ায়। পুষ্টিহীনতায় একসময় সেই শিশুটিও মারা যায়। ছোট্ট একটি কবরে তাকে দাফন করা হয়। এই গল্পগুলো দেখা যায় বিভিন্ন আলোকচিত্রে। একটি পরিবারের গল্প উঠে আসে সেখানে। ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী নাইমুজ্জামান।গতকাল বুধবার বিকেলে ঢাকা আর্ট সেন্টারে শুরু হয়েছে ‘মাদারহুড ইজ ইউনিক: লেটস মেক ইট সেফ’ নামের নিরাপদ মাতৃত্ববিষয়ক নাইমুজ্জামানের এই আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে ফুটে ওঠে এমন অনেক গল্প। আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএনএফপিএ এর আয়োজক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব হুমায়ূন কবির, ইউএনএফপিএর বাংলাদেশের প্রধান আর্থার আরকেন, ঢাকা আর্ট সেন্টারের ট্রাস্টি মানজারে হাসিন মুরাদ, আলোকচিত্রী নাইমুজ্জামান প্রমুখ।বাল্যবিবাহ ও অকাল গর্ভধারণের কারণে মা-শিশুর মৃত্যুর মাধ্যমে একটি পরিবারে কীভাবে বিপর্যয় নেমে আসে, তা ধারণ করেছেন আলোকচিত্রী। প্রদর্শনীতে আলোকচিত্র রয়েছে ৬৯টি।একটি একটি করে পরিবারের তোলা আলোকচিত্রগুলো যেন একেকটি গল্প হয়ে ধরা দিয়েছে। সারা দেশেই নিরাপদ মাতৃত্বের কথা বলা হলেও এখনো বাল্যবিবাহ থেমে নেই। আর এ কারণে অপরিকল্পিত মাতৃত্ব মা-শিশুর মৃত্যু ঘটাচ্ছে। প্রদর্শনীর ছবিগুলো যেন বাল্যবিবাহ বন্ধ কারার জন্য সতর্ক করে দেয়। ছবির আলোকচিত্রী নাইমুজ্জামান জানালেন, দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তিনি ছবিগুলো তুলেছেন। প্রদর্শনী ২৩ মে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।ফয়েজ আহ্মদের জন্মদিনবিশিষ্ট সাংবাদিক, ছড়াকার, রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফয়েজ আহ্মদের ৮৪তম জন্মদিন ছিল গতকাল বুধবার। সমাজতান্ত্রিক আর্কাইভ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের দোতলায় তাঁর জন্মদিন উদ্যাপনের আয়োজন করে। অনুষ্ঠানে তাঁর জীবন ও কর্ম নিয়ে একটি বিশেষ প্রামাণ্যচিত্র দেখানো হয়। এ ছাড়া ছিল আলোচনা। এতে অংশ নেন রিয়াজুর রহমান, গুল হোসেন, হামিদুল হক প্রমুখ। সভাপতিত্ব করেন টি আলী। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ফয়েজ আহ্মদ ইন্তেকাল করেন।অনন্যা সাহিত্য পুরস্কার পাচ্ছেন কাজী রোজীকবি কাজী রোজী ২০১২ সালের ‘অনন্যা সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন। আগামী অক্টোবরে আনুষ্ঠানিকভাবে এ পদক তাঁর হাতে তুলে দেওয়া হবে।কবি কাজী রোজী ষাটের দশকে লেখালেখি শুরু করেন। সূচনা থেকেই তিনি কবিতাশৈলী নির্মাণে, বিষয়বস্তু চয়নে, আধুনিক দৃষ্টিভঙ্গি সঞ্জাত একটি ভিন্ন নিজস্ব মাত্রা তৈরি করেছিলেন। নিজস্ব পথ তৈরির এ ক্ষেত্র সে সময়ের সুধীজনের দৃষ্টি আকর্ষণ করেছিল। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে পথঘাট মানুষের নাম, নষ্ট জোয়ার, খানিকটা গল্প তোমার, আমার পিরানের কোন মাপ নেই, লড়াই।‘নারী জাগরণ ও প্রেমের গান’কাজী নজরুল ইসলামের গান নিয়ে হিন্দোল সংগীত একাডেমী কাল শুক্রবার পরিবেশন করবে নারী জাগরণ ও প্রেমের গান নামের গীতি-আলেখ্য। অনুষ্ঠানটি হবে সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে। বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ এর আয়োজক। ইসমত জাহানের গ্রন্থনা ও পরিচালনায় এবং বিশিষ্ট শিল্পী খালিদ হোসেনের তত্ত্বাবধানে গীতি-আলেখ্যটি পরিবেশিত হবে। বিজ্ঞপ্তি।