আলোকিত নারীদের স্মৃতিতে মুক্তিযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের যুদ্ধের ভয়াবহ নির্মম স্মৃতি বর্ণনা করেন ২৭ জন নারী। এই বর্ণনা নিয়ে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জেবউননেছা সম্পাদিত আলোকিত নারীদের স্মৃতিতে মুক্তিযুদ্ধ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে ২৭ নারীর লিখিত স্মৃতিকথার ১৫০ পৃষ্ঠার এই বই প্রকাশ করেছে প্রান্ত প্রকাশন।গ্রন্থের প্রথম স্মৃতিচারণামূলক লেখাটি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ‘স্মৃতি বড় মধুর, স্মৃতি বড় বেদনার’ শীর্ষক রচনায় তিনি ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়ির বিভিন্ন স্মৃতি, ‘১৯৭৫ থেকে ৮৭ পর্যন্ত ওই বাড়ির সুখ-দুঃখ-বন্দিত্বসহ নানা অজানা ঘটনা তুলে ধরেছেন। একইভাবে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারকে নিয়ে লিখেছেন পান্না কায়সার।গ্রন্থের অন্যতম লেখিকা মাহফুজা খানম বলেন, যুদ্ধে নারীর নিজস্ব যুদ্ধের গল্প খুব অল্পজনই জানে। এই গ্রন্থের মাধ্যমে এখন সবাই স্বাধীনতায় নারীর অবদান সম্পর্কে সঠিক তথ্য জানবে। অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য হারুন-অর-রশীদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মোহাম্মদ মোহাব্বত খান, সাংবাদিক মঞ্জুরুল আহসান প্রমুখ।