আলোকিত মানুষ চাই উদ্যোগে অংশীদার হলো সামিট গ্রুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালিত অর্ধশতাধিক ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ লাখ শিক্ষার্থীসহ দেশের মানুষকে আলোকিত করার কর্মসূচির অংশীদার হলো সামিট গ্রুপ। গতকাল রোববার বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের বইপড়া কর্মসূচিতে সহায়তা দেওয়ার লক্ষ্যে ২৫ লাখ টাকা অনুদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সামিট গ্রুপ।বিশ্বসাহিত্য কেন্দ্র কার্যালয়ে বিকেলে এক অনুষ্ঠানে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের কাছে আর্থিক সহযোগিতার স্মারক হিসেবে ওই অর্থের চেক তুলে দেন। এ সময় সামিট গ্রুপের পরিচালক আজিজা আজিজ খান, মহাব্যবস্থাপক সৈয়দ আনোয়ার হোসেন ও বিশ্বসাহিত্য কেন্দ্রের উপদেষ্টা অঞ্জন কুমার দে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।