আলোকিত মানুষ হওয়ার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়ালেখা করে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে। প্রকৃত দেশপ্রেমিক নাগরিক হিসেবে তোমাদের গড়ে উঠতে হবে। তোমাদের মতো মেধাবীদের দিকেই তাকিয়ে আছে গোটা দেশ। এ ধরনের প্রেরণা ও উদ্দীপনামূলক আহ্বানের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার মৌলভীবাজার ও পটুয়াখালীতে অনুষ্ঠিত হলো এসএসসিতে জিপিএ-৫ পাওয়া মেধাবীদের সংবর্ধনা অনুষ্ঠান। মেধাবীরাও শপথ নেয় আলোকিত মানুষ হয়ে গড়ে ওঠার। প্রথম আলো ও টেলিটকের আয়োজনে দেশব্যাপী এ আয়োজনের প্রথম দিন এ দুটি জেলার ৯০৫ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।মৌলভীবাজার: মৌলভীবাজার সরকারি কলেজের শহীদ জিয়া মিলনায়তনে গতকাল বসেছিল মেধাবীদের মেলা। সকাল থেকেই জেলার দূরদূরান্ত থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা এসে অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকে। তাদের অনেকের সঙ্গে অভিভাবকও ছিলেন। সকাল ১০টার দিকে বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে জাতীয় সংগীতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। বন্ধুসভার সদস্য আন্তারা আনিকার সঞ্চালনায় বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এস এম আকবর ইমাম, সহকারী অধ্যাপক রফি উদ্দিন, টেলিটক লিমিটেডের কনিষ্ঠ নির্বাহী মো. ফারুক হোসেন, জুড়ী উচ্চবিদ্যালয়ের কৃতী ছাত্রী শারমিন আক্তার ও মৌলভীবাজার সদর উপজেলার শাহ হেলাল উচ্চবিদ্যালয়ের শামসুল ইসলাম সিপার। মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এস এম আকবর ইমাম বলেন, ‘তোমরা যে যোগ্যতা দেখিয়েছো, সেই প্রাপ্তিটাকে ধরে রাখতে হবে। পড়ালেখা করে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে। এটাই পড়ালেখার মূল উদ্দেশ্য।’বক্তব্যের পালার পর সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন বন্ধুসভার শিল্পী বাপন কান্তি পাল, শিমু পাল, উত্তম সরকার ও দীপাঞ্জলী নাথ। নৃত্য পরিবেশন করেন সুপ্রিয়া সুমি এবং রম্য নাটিকা পরিবেশন করেন উত্তম সরকার ও তানভীর মুরাদ। এরপর শুরু হয় ক্রেস্ট ও সনদ বিতরণ। প্রথম আলো বন্ধুসভা মৌলভীবাজারের সভাপতি অপূর্ব সোহাগের সঞ্চালনায় এই পর্বে জেলার সাতটি উপজেলার ৫৮৫ জন কৃতী শিক্ষার্থীর হাতে অতিথিরা ক্রেস্ট ও সনদ তুলে দেন। ক্রেস্ট তুলে দেওয়া হয় সিলেটের শ্রেষ্ঠ বিদ্যালয়ের তালিকায় স্থান পাওয়া জেলার তিনটি বিদ্যালয় দ্য বার্ড রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বিটিআরআই উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ এবং দ্য ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুলের প্রতিনিধিদের হাতে। অনুষ্ঠানে সূচনা ও সমাপনী বক্তব্য দেন প্রথম আলোর মৌলভীবাজার জেলা প্রতিনিধি আকমল হোসেন। পটুয়াখালী: জেলা শিল্পকলা একাডেমী চত্বরে সকাল থেকে সমবেত হতে শুরু করে জেলার বিভিন্ন উপজেলার কৃতী শিক্ষার্থীরা। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমী মিলনায়তন। সকাল সাড়ে ১০টায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০১৩। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন প্রথম আলোর পটুয়াখালী প্রতিনিধি শংকর দাস। অনুষ্ঠানের অতিথি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন মো. সুলতান মাহমুদ বলেন, ‘প্রথম আলো শুধু একটি পত্রিকাই নয়, সামাজিক আন্দোলনের ক্ষেত্রে প্রথম আলো আমাদের জন্য পথিকৃৎ। সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে নতুন দিনের নতুন আলোর সূচনা করেছে প্রথম আলো।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা, দেশ ও মানুষের প্রতি কর্তব্যের বিষয়েও ভাবতে হবে। টেলিটকের বরিশাল ও ফরিদপুর অঞ্চলের ব্যবস্থাপক মো. আবুল বাশার বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে যুগোপযোগী করে গড়ে তুলতে টেলিটক কাজ করবে।’ কৃতী শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী রেজওয়ানা হিমেল বলে, ‘এ সংবর্ধনা আমাদের শিক্ষাজীবনে আরও ভালো করতে অনুপ্রেরণা জোগাবে।’ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম বলে, ‘এ অনুষ্ঠানে দৃপ্ত অঙ্গীকার করছি যে ভবিষ্যতে আমরা সবাই আলোকিত মানুষ হয়ে দেশের জন্য ভালো কাজ করব।’অনুষ্ঠানে জেলার তিনটি সেরা শিক্ষাপ্রতিষ্ঠান পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়, পটুয়াখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও দুমকি সৃজনী বিদ্যানিকেতনকে ক্রেস্ট ও সনদপত্র দিয়ে সংবর্ধিত করা হয়।জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০১৩ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় ৩২০ জন জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীর হাতে ফুল দিয়ে অভিনন্দন জানান পটুয়াখালী বন্ধুসভার সদস্যরা। তাঁদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। পটুয়াখালী বন্ধুসভার উপদেষ্টা আমিনুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সংগীত পরিবেশন করেন পটুয়াখালী দখিনা খেলাঘর ও বন্ধুসভার শিল্পীরা।আজ ২১ আগস্ট বুধবার সুনামগঞ্জস্থান : পাবলিক লাইব্রেরি সময়: বেলা ১১টাকাল ২২ আগস্ট বৃহস্পতিবারনীলফামারী স্থান: শিল্পকলা একাডেমীসময়: ৯.৩০ মিনিটপিরোজপুরস্থান: শিল্পকলা একাডেমীসময়: সকাল ১০টা