আলোকিত মেধা শিক্ষাবৃত্তি
দেশের সুবিধা বঞ্চিত ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা অর্জনের সুযোগ করে দিতে ‘আলোকিত মেধা’ নামে একটি শিক্ষাবৃত্তি চালু করেছে সুপার ষ্টার ফাউন্ডেশন। ‘আলোকিত মেধা’ শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে গত ২০ জানুয়ারি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল প্রতিষ্ঠানটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এবং প্রধান নির্বাচন কমিশনার এম.এ রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপার ষ্টার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মো: জয়নাল আবেদিন এবং প্রতিষ্ঠানের ফাইনান্স সেক্রেটারি মো: জালাল উদ্দিন, সুপার ষ্টার গ্রুপের হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং মো: ওয়াসিউদ্দিন সহ সুপার ষ্টার গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।‘আলোকিত মেধা’ শিক্ষাবৃত্তির আওতায় দরিদ্র মেধাবীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেয়া হয়। এর বৃত্তির আওতায় দরিদ্র শিক্ষার্থীরা পর্যায় ক্রমিক ২২ মাস অর্থাত্ দ্বাদশ শ্রেণী পর্যন্ত অর্থ সহায়তা পাবেন।