আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালডাঙ্গা ইউনিয়নের নয়ালডাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয় ও সিপারুল চিলড্রেন কেয়ারের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ১০ এপ্রিল স্কুল প্রাঙ্গণে ‘শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়’ শীর্ষক আলোচনা সভা হয়। সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নাইমুল হকের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন সাবেক পরিচালক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন এমদাদুল হক, মো. সিপারুল আনাম, কামরুল আনাম, সুমানা ইয়াসমিন, আবদুুল হক, সিরাজুল আলম।