আলোচনাই একমাত্র পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন সময়ের সরকারব্যবস্থা নিয়ে সংলাপ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আলোচনাই একমাত্র পথ। এখানে অন্য কোনো বিকল্প নেই। তিনি বলেন, ‘রাজনীতিতে সংলাপ একটি চলমান প্রক্রিয়া। এবং এটা চলছে ও চলবে। এই আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানের ঘোষণা আসবে। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’গতকাল রোববার রাজধানীর এলজিইডি মিলনায়তনে উপজেলা-ব্যবস্থা পরিচালনা পদ্ধতিবিষয়ক এক কর্মশালায় সৈয়দ আশরাফ প্রধান অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমাদের গাইডিং ফ্যাক্টর হচ্ছে সংবিধান। সংবিধান অনুযায়ী আমাদের আলোচনা হবে। সংবিধান অনুযায়ী আমাদের সিদ্ধান্ত হবে। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। এবং নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। জনগণ ভোট দিয়ে পরবর্তী সরকার আনবে, আমরা নিশ্চিত।’সৈয়দ আশরাফ বলেন, অনেকের কাছে মনে হতে পারে, হয়তো সঠিকভাবে আলোচনা হচ্ছে না। এটা সাধারণ বিষয়। আলোচনার শুরুতে সব সময় সিদ্ধান্ত আসে না। তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে আশাবাদী। আশা করি, আগামী নির্বাচনে সব দল অংশ নেবে। সব দলের অংশের ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।’ ১০ জুনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ না হলে বিএনপির গণ-আন্দোলনের যে হুমকি দিয়েছে, সে বিষয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘আমাদের কাছে এ-সংক্রান্ত কোনো তথ্য নেই। না জেনে মন্তব্য করা ঠিক না।’স্থানীয় সরকারসচিব আবু আলম শহীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরও বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকায় নিযুক্ত সুইজ্যারল্যান্ডের রাষ্ট্রদূত, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি, ইউরোপীয় কমিশনের প্রতিনিধি প্রমুখ।