আলোচনায় বসার জন্য মাওবাদীদের প্রতি মমতার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওবাদীদের হত্যা-সহিংসতা বন্ধ করে সরকারের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।গতকাল সোমবার পশ্চিমবঙ্গের লালগড়ে এক সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় এই আহ্বান জানিয়েছেন। মাওবাদী নকশাল আন্দোলনকে সবচেয়ে বড় নিরাপত্তাসংক্রান্ত হুমকি হিসেবে বিবেচনা করে কেন্দ্রীয় কংগ্রেস সরকার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদের প্রধান মুখপাত্র চেরুকুরি রাজকুমার আজাদের হত্যা নিয়ে প্রশ্ন তুলে প্রচ্ছন্নভাবে তাদের কিছুটা সমর্থনও দিয়েছেন। মাওবাদী নেতা চেরুকুরি রাজকুমার আজাদের মৃত্যুকে খুন হিসেবে আখ্যায়িত করেছেন মমতা। গত ২ জুলাই অন্ধ্রপ্রদেশে পুলিশের এনকাউন্টারে মারা যান আজাদ।এদিকে মমতার এই মন্তব্যের ফলে আজ মঙ্গলবার লোকসভায় বিজেপি ও বামপন্থী দলগুলো একজোট হয়ে প্রতিবাদ করেছে। বিজেপি নেতা গোপীনাথ মুন্ডে যখন মমতার এ মন্তব্যের বিরোধিতা করে বক্তব্য দিচ্ছিলেন, তখন বাম দলগুলোর নেতারা মুন্ডের প্রতি তাঁদের সমর্থন জানান।