আলোচনার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেলে ভর্তিপরীক্ষা নিয়ে সৃষ্ট জট খুলতে আন্দোলনকারী শিক্ষার্থীদের আলোচনার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এই আহ্বান জানান। আ ফ ম রুহুল হক বলেন, ‘যত দ্রুত সম্ভব এই জট খোলার উদ্যোগ নেব।’ স্বাস্থ্যমন্ত্রী আভাস দেন, এ বিষয়ে আদালতে থাকা রিট প্রত্যাহার করে আলোচনায় বসলে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষেই ইতিবাচক সিদ্ধান্ত আসবে। চলতি বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেয় সরকার। সরকারের এ সিদ্ধান্তে মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের একাংশ সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে নামে। সরকারের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিটও করা হয়েছে।