আলোচনার বিষয় যখন সবুজ ওড়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিচ্চু হায়াত দেশের একজন জনপ্রিয় কথাসাহিত্যিক। বয়স যখন ৫০ তখন বিয়ে করেছেন। ঘরে তরুণী বউ। বিয়ের পর খিচ্চু অদ্ভুতভাবে লক্ষ্য করলেন তিনি আর নতুন কিছু লিখতে পারছেন না। লেখক নেমে পড়েন গল্প কিনতে। তিনি টাকার বিনিময়ে গল্প কেনা শুরু করেন। সাধারণ মানুষের কাছে গিয়ে তিনি গল্প শোনেন। তাদের গল্প শোনানোর বিনিময়ে টাকা দেন। একদিন তিনি এক পাগলের দেখা পান। ওই পাগল একটা সবুজ ওড়নার প্রেমে পড়ে তার জীবনটাই শেষ করে দিয়েছে। তার জীবনের সেই সবুজ ওড়না নিয়ে লেখক একটি উপন্যাস লেখার চেষ্টা করেন। এ রকম একটি গল্প নিয়ে নির্মাণ হয়েছে একক নাটক ‘আলোচনার বিষয় যখন সবুজ ওড়না’। গোলাম রাব্বানীর রচনায় নাটকটি নির্মাণ করেছেন ফয়সাল রাজিব। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহাদত্ হোসেন, নওশাবা, মাহমুদুল ইসলাম মিঠু, মুকুল সিরাজ, বাবু, মার্শাল প্রমুখ।সম্প্রতি ময়মনসিংহের বাঘমারা ও জুটমিলে এ নাটকের শুটিং হয়েছে। আনন্দ মেলার ব্যানারে নির্মিত নাটকটি শিগগিরই যেকোনো চ্যানেলে প্রচার হবে বলে জানান পরিচালক।