আলোচিত
বিয়েঠিক যেন সিনেমার কোনো গল্প। বৈরী দুই দেশের সীমান্তের কাঁটাতার ছিঁড়ে হূদয়ের বন্ধনে বাঁধা পড়া দুই খেলার দুই তারকার। শোয়েব মালিক আর সানিয়া মির্জার বিয়ে নিয়েও কম শোরগোল হয়নি। সানিয়ার বাগদান হয়ে গিয়েছিল অন্য আরেকজনের সঙ্গে, শোয়েবের তো হয়েছিল বিয়েই। কিন্তু সব জয় করে সংসার পেতেছেন শোয়েনিয়া জুটি।মুখ ও মুখোশশান্ত, ভদ্র, নিষ্কলুষ একটা ভাবমূর্তি ছিল তাঁর। ছিল গলফের অবিসংবাদিত শ্রেষ্ঠত্ব। গত বছর টাইগার উডস সবই হারিয়েছেন। হারানোর তালিকায় যুক্ত হয়েছে স্ত্রী, র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান, কোটি টাকার বাণিজ্যিক চুক্তি। শুরুটা অবশ্য হয়েছিল আগের বছর। এক ট্যাবলয়েডে ছাপা হয় উডসের যৌন কেলেঙ্কারির খবর। এরপর একের পর এক থলের বিড়াল বেরোতেই থাকে। দিন যত গড়িয়েছে, উডসের রমণীমোহন ভাবমূর্তি ততই ‘সুদৃঢ়’ হয়েছে।ম্যারাথন ম্যানগত উইম্বলডনের আগে কে চিনত তাঁকে! যুক্তরাষ্ট্রের জন ইসনারকে যে টেনিস বিশ্ব এখন ভালোই চেনে, তাতে অবশ্য ফরাসি নিকোলাস মাহুতেরও বড় অবদান। উইম্বলডনের প্রথম রাউন্ডে মাহুতকে হারাতে ১১ ঘণ্টা পাঁচ মিনিটের এক ম্যাচ খেলতে হয়েছে ইসনারকে। ১৮৩ গেমের এই ম্যাচ টেনিস ইতিহাসেই দীর্ঘতম। পতনসাদা শার্টের লোকটির জীবন কিন্তু এমন শ্বেতশুভ্র নয়। আইপিএলের প্রাণপুরুষ ক্রিকেটার নিলামের অভূতপূর্ব ঘটনার জন্ম দিয়েছেন, যেখানে কোটি টাকায় বিক্রি হয়েছেন ক্রিকেটাররা। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ডের সবচেয়ে প্রভাবশালী কর্তায় পরিণত ললিত মোদির স্বর্গ থেকে পতনও হয়েছে এ বছরই। অনিয়ম, স্বজনপ্রীতি আর দুর্নীতির অভিযোগ খণ্ডনের চেষ্টায় কাটছে এখন মোদির দিন।চিরতরুণ৫০ বছর বয়সে মানুষ কী কী করতে পারে? উত্তর যা-ই হোক, আন্তর্জাতিক প্রতিযোগিতায় ট্র্যাকে দৌড়ানোটা তার মধ্যে থাকার কথা নয়। অথচ মারলিন ওটি সেই অসাধ্যই সাধন করলেন। গত জুলাইয়ে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের হিটে দৌড়ানোর দুই মাস আগেই ৫০তম জন্মদিন পালন করে ফেলেছেন ওটি!